হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটিতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তাই জেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শ‌নিবার সকাল থে‌কে রাঙ্গামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল প্রদানের কথা শুনে শত শত ক্রেতা ভিড় জমায়। এ সময় ক্রেতাদের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের দিক নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়।

এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল ও তেলের বোতল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদর জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর দিক নির্দেশনায় রাঙ্গামাটির প্রতিটি পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে। কেউ যাতে তেল নিয়ে কোনো ভাবে মজুদ করে বা কালো বাজারে বিক্রি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসন সজাগ রয়েছে।

বন্যার্ত শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার : ত্রাণমন্ত্রী

বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আট দিন পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : ত্রাণমন্ত্রী

বাঁশখালীর প্রমত্তা শঙ্খনদী মুহূর্তেই গিলে খেল চারটি বসতঘর

বরকলে ‎বন্যার পানি নেমেছে, রেখে গেছে ক্ষত চিহ্ন