হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, বিএনপি নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

কক্সবাজারের মহেশখালী উপজেলাতে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিউল আজমের আদালতে মামলার ৬আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে শফিউল আলম ও মাঈন উদ্দিন গাদ্দাফিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৪ জন জামিন পান।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই কুতুবজোম বটতলী এলাকায় মানবপাচার ও হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাশেমকে গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালায় মহেশখালী থানা-পুলিশ। কাশেমকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার সময় তার আপন চাচা, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিউল আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল পুলিশ সদস্যদের ঘেরাও করে।

একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং পুলিশ হেফাজতে থাকা হাতকড়াপরা আসামি কাশেমকে ছিনিয়ে নেন।

এ ঘটনার পর পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাওলানা শফিউল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় ।

ওই মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে শফিউল আলমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না