হোম > সারা দেশ > চট্টগ্রাম

খেলতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে প্রাণ গেল তিন বছরের শিশুর

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের সদর উপজেলায় ৫নং রামপুর ইউনিয়নের মনিহারে খেলতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে প্রাণ গিয়েছে তিন বছরের এক শিশুর। শনিবার সকালে হাজীগঞ্জের বাকিলা সড়কে কামরাঙ্গা-মনিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান (৩) হাজীগঞ্জ উপজেলা ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে মায়ের সঙ্গে খালার বাড়িতে আসে আরিয়ান। শনিবার সকালে দক্ষিণ মনিহার এলাকায় একটি দোকানের সামনে একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার এক পর্যায়ে আরিয়ান ট্রাকের নিচে ঢুকে পড়ে। পরে ড্রাইভার অজান্তে ট্রাকটি চালু করলে শিশুটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতলে কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আবদুর রাজ্জাক ছৈয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, ট্রাকটি বালুমহলের মালিক মো. লালুর ছেলের ছিল এবং এতে বালু বোঝাই ছিল।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল জব্বার জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এবং বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এদিকে শিশুটির মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে ভেঙ্গে পড়েছে। শত শত গ্রামবাসী আরিয়ানের বাড়িতে ভিড় জমিয়েছে। এলাকায় বিরাজ করছে গভীর শোকের পরিবেশ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম