হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী (২০২৬) শিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক আখতার হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজানের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়কের প্রতিনিধি উপ-অধিনায়ক মেজর জাকারিয়া জন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণি, লংগদু থানার তদন্ত ওসি স্বরজিৎ দেবনাথ, বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফোরকান আহমদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রতুল বিকাশ চাকমা এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান।

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঈদগাঁওয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে: মুহাম্মদ শাহজাহান

সাবেক এমপি বাহারকে দেশে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে জোবাইক চালু

মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

নোয়াখালীতে মাদকে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা