হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে

ফেনীতে নির্বাচনি জনসভায় আবদুল আউয়াল মিন্টু

জেলা প্রতিনিধি, ফেনী

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১২ তারিখের এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মাঠে ফেনী- ০৩ আসনে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটার স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে। কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এবার ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সাথে কাটাতে চাই। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে উক্ত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এড শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি