হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ।

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের নিচে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজায় যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিন যোহরের পর থেকে মুন্সিরঘাটায় বিভিন্ন দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। কেউ হাতে ব্যানার নিয়ে, কেউ অশ্রুসিক্ত নয়নে জানাজা পড়তে আসেন। এসময় মুসল্লিদের মাঝে সাবেক প্রধানমন্ত্রীকে হারানোর বেদনা ভেসে উঠে।

এসময় বক্তারা বলেন, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শুধুমাত্র বিএনপির ক্ষতি হয়নি, দেশের গণতন্ত্র এবং ১৮ কোটি মানুষের ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূ্রণ হবার মতো নয়। তিনি সারাদেশের জন্যে কাজ করে গেছেন। জুলুম নির্যাতন সহ্য করেও অন্যায়ের কাছে মাথানত করেননি। আপসহীন নেত্রী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার শূন্যতা আজীবন অনুভব করবে জাতি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ, সৈয়্যদ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, মো. আলী সুমন, জামায়াত সেক্রেটারি রিদুয়ান শাহ বিভিন্ন শ্রেণি পেশার অংশগ্রহণ করেন।

জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা নুরুল আলম।

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪