হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাড়িতে গেলেন বিজয়ী বিএনপির শাহজাহান

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিজিত প্রার্থী জামায়াতে ইসলামীর ইসহাক খন্দকারের বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন বিজয়ী প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের আমির নোয়াখালী ৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারের বাড়ি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুরের বাসায় যান তিনি।

এ সময় একে অপরকে কোলাকুলি করে মিষ্টিমুখ করান এবং আগামীর দিনগুলোতে আধুনিক নোয়াখালী গঠনে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে মো. শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির মো. ইসহাক খন্দকার পান এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছিলেন। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্প্রীতি ও সহমর্মিতায় বিশ্বাসী। নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে দেশের মানুষ খুশি এবং আমরাও আনন্দিত। আমরা আগামীর দিনগুলোতে রাজনৈতিক ভিন্নতা ভুলে উন্নয়ন ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জেলা জামায়াতের আমির (বিজিত প্রার্থী) ইসহাক খন্দকারও ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের রায়-ই চূড়ান্ত। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়লে নেটিজানেরা এর প্রশংসা করেন। কমেন্টসে তারা লেখেন দেশের রাজনীতিবিদসহ সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে এমন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা অবশ্যই জরুরি।

জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনর রশিদ আজাদ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিজয় নির্ধারিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটের মাঠ পর্যন্তই। ফলাফল ঘোষণার পর সবাই এখন এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে চাই। বিজয়ী প্রার্থী আমাদের নেতা আলহাজ মো. শাহজাহানের এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সহনশীলতা উদারতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ।

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা