হোম > সারা দেশ > চট্টগ্রাম

যে কোনো সময় আত্মসমর্পণ করতে পারে পালিয়ে আসা ৩০০ সদস্য

বিজিবির কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন আরাকান আর্মি সদস্য

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) এক সদস্য। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের কাছে তিনি আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গ্যা (২১), তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সক্রিয় সদস্য ছিলেন। জীবন তঞ্চঙ্গ্যা বিজিবির কাছে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আত্মসমর্পণ করেন।

বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মসমর্পণকারী স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমারের মংডুতে অবস্থিত আরাকান আর্মির ক্যাম্পে অবস্থান করছিলেন। তবে ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তার ভাষ্যমতে, বর্তমানে আরাকান আর্মির প্রায় ৩০০ সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এবং তারা যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আত্মসমর্পণ করতে পারে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আত্মসমর্পণকারী এবং তার কাছে থাকা অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড