হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশের বেশি বরাদ্দের লক্ষ্য সরকারের

নোয়াখালীতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

প্রতিনিধি, নোবিপ্রবি

ছবি: আমার দেশ

শিক্ষাখাতে ক্রমান্বয়ে জিডিপির ৪ শতাংশের বেশি বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনে ক্রমান্বয়ে আমরা শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশের বেশি বরাদ্দে পৌঁছাব। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, আগামী দিনে সাধারণ শিক্ষা ও মাদারাসা শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের মতো সাধারণ বিষয়গুলোতে উভয় ধারার শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষায় অংশ নেবে।

মাদরাসা শিক্ষার আধুনিকায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা মাদরাসা শিক্ষাকে মর্ডানাইজ করার জন্য সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করছি। শিক্ষায় কোনো বৈষম্য চাই না।’

উচ্চশিক্ষা বিষয়ে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি বগুড়া ইউনিভার্সিটি বিল পাস হয়েছে। সেখানে আধুনিক ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইউরোপ-আমেরিকার আদলে এ ধরনের বিশ্ববিদ্যালয় দেশে এই প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে। নোয়াখালীতেও এমন একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশে জনসংখ্যা কমছে, কিন্তু আমাদের দেশে বাড়ছে। এটিকে বোঝা নয়, সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’

শিক্ষা প্রশাসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষকের পদের মধ্যে ৩২ হাজার পদোন্নতি আটকে আছে। বিষয়টি আদালতের নজরে এসেছে এবং আগামী ২ জুলাই এর সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এমএইচ

রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন

৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ জন আটক

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

সব সার কারখানা সারা বছর চালু রাখার সিদ্ধান্ত

মাদরাসা শিক্ষকদের বেতন ভোগান্তির জন্য দায়ী ফ্যাসিস্ট সরকার: শিক্ষামন্ত্রী

কাপ্তাইয়ে পলিটেকনিকের সামনের সড়কটির বেহাল দশা

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

টিকিট কেটে বাসে উঠতে বলায় চালককে ছাত্রদল নেতার মারধর

মায়ের হাত থেকে ড্রেনে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু