হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহত ১ আহত ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে আলুটিলার ২০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আলুটিলা ২০ নম্বর এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মো: ফিরোজ নিহত হন, সে বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো: কামাল এর ছেলে। এ ঘটনায় আরোহী মো: রাকিব কাজী আহত হয়েছেন, তিনি গোপালগঞ্জ চকলপুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে । তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। আহতের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর আরও জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সকালো খাগড়াছড়ি আলুটিলা ২০ নম্বর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো: ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএস

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার