হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারের ঘাড়ে জঙ্গি-ভূত ভর করেছে: সোহেল

জেলা প্রতিনিধি, রাঙামাটি

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। কোটি কোটি তরুণ ভোটার এখনও ভোট দিতে পারেননি। তবে আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে জঙ্গি ভূত ভর করেছে। রগ কাটারা রয়েছে আপনাদের ঘাড়ে। অতি দ্রুত নির্বাচন দিন। নয়তো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

সোমবার বিকেলে রাঙামাটির শহীদ আব্দুস শুকুর স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার উন্নতিসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

হাবিব-উন-নবী বলেন, ১৬ বছরে দেশকে ফতুর বানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। শেখ পরিবার এখন গোটা বিশ্বে দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত। অনেকেই আপা আবারও আসবেন বলে প্রচারণা চালাচ্ছেন। আমরাও বলি তিনি আসুক। কিন্তু এর আগে জনগণের সব টাকা ফেরত দিক।

বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা মনে করেন, সব তারাই করেছেন। আসলে বয়স কমতো তাই বোঝেন না। ১৫ দিনে সব করে ফেলেছেন বলে তারা মনে করেন। মূলত তারা এসেই গরম ভাত পেয়েছেন। কেননা ১৬ বছর তিল-তিল করে এ আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।

এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, উপজাতি বিষয়ক সহ-সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান প্রমুখ।

দীর্ঘ ১৯ বছর পর রাঙামাটিতে জেলা বিএনপির সমাবেশ হয়। জেলাজুড়ে এ সমাবেশের চিত্র ফুটে ওঠে।

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু

জাতীয় সংসদের ‘লাইব্রেরি কমিটিতে’ অন্তর্ভুক্ত হলেন সাঈদ আল নোমান

কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার