হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে জামায়াতে ইসলামীর একক প্রার্থীর নাম ঘোষণা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ সেনবাগ, সোনাইমুড়ি আংশিক আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার এই আসনটিতে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী সেবারহাট উচ্চবিদ্যালয়ে জামায়াতের যৌথ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আবদুল মালেক, জামায়াত নেতা মাওলানা মো. হানিফ, সেনবাগ পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি এবং সেক্রেটারি মো. আলাউদ্দিন।

সভাশেষে উপজেলা আমির মাওলানা ইয়াছিনুল করিম বলেন, 'জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সেনবাগ উপজেলা জামায়াতের যৌথ সভায় জেলার রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদকে নোয়াখালী-২ সেনবাগ, সোনাইমুড়ি আংশিক আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।'

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ আহত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

গাছে বাঁধা যুবকের লাশ উদ্ধার, আটক ৪

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির সংঘর্ষে তিন সদস্যের তদন্ত কমিটি

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

মতলবে ৯ মামলার আসামি মাদক কারবারি বাপ-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ে যুবককে ১০ বছর কারাদণ্ড