হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছোট-খাটো কারণে যেন নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ না হয় : আমীর খসরু

প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা সন্তোষজনক। তবে তাদের আরো সতর্ক হতে হবে। কারণ জনগণ এই নির্বাচনকে কেন্দ্র করে আশায় বুক বেঁধে আছে। টানা ১৭ বছর পর সাধারণ মানুষ দেশের মালিকানা বুঝে নিতে মুখিয়ে আছে। ছোট-খাটো কারণে মানুষ যেন আশাহত না হয় সেদিকে সতর্ক থাকতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটি রাজনৈতিক দল শুরুতে নির্বাচনই চায়নি। পরে যখন দেখেছে জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে তখন তারা নির্বাচনে এসেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে যাচ্ছে।

জনগণের ওপর আস্থা না রেখে গুজব ছড়াতে মনোযোগী হয়েছে। জনগণকে তাদের প্রতি সতর্ক থাকতে হবে। শেষ মুহূর্তে ভুয়া পর্যবেক্ষক ও অনলাইনের সাংবাদিক পরিচয়ে কার্ড সংগ্রহ করেছে বলে শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করা।

ভুয়া পর্যবেক্ষক ও নাম সর্বস্ব কোনো প্রতিষ্ঠানের সাংবাদিকদের নামে কোনো কার্ড ইস্যু হলে তা বাতিল করা উচিত। কারণ সাংবাদিক কিংবা পর্যবেক্ষক বেশে যদি কোন দলের কর্মী বা সমর্থক ভোট কেন্দ্রে অবস্থান করে তবে ভোটারের ওপর প্রভাব বিস্তার করতে পারে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছে।

ছোট খাটো কোনো কারণে যে উৎসবমুখর এই নির্বাচনি পরিবেশ বিতর্কিত না হয় সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির এই শীর্ষ নেতা। আগামী কালকের নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশার কথা জানান তিনি। বলেন, জনগন ১৭ বছর ধরে অবাধে ভোট দিতে পারেন নি।

এবার ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। অতিতের রেকর্ড বলছে দেশের ক্রান্তীকালে জনগন যখনই সুযোগ পেয়েছে বিএনপির প্রতিই আস্থা রেখেছে। এবারো তার ব্যাতিক্রম ঘটবে না। এলাকার উন্নয়ন, মানুষের ভাগ্য বদলের সপ্ন পুরণে ধানের শীষের পক্ষেই ব্যালট বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সন্দ্বীপে ভোট কিনতে ছড়ানো হচ্ছে জাল নোট

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ ‘আটক’ ২

লক্ষ্মীপুরে বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াতের

জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের কেন্দ্রে না যাওয়ার হুমকির অভিযোগ, প্রমাণ পেল না পুলিশ

টেকনাফে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

কুতুব‌দিয়ায় ৩৮ কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ

ইলেকশন ইঞ্জিনিয়ারিং জনগণ মেনে নিবে না: জোনায়েদ সাকি

ভোট আসে, সরকার বদলায়: পরিবর্তন হয় না মেঘনা চরের মানুষের জীবন

কালো টাকা প্রবেশ ও ভোট কেনার অভিযোগ হাসনাতের

আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি