হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহালছড়িতে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিটে মো. ফরহাদ (২৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উপজেলার লেমুছড়ি এলাকার বাসিন্দা আজিবুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ চারদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার দুপুরে বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা