হোম > সারা দেশ > চট্টগ্রাম

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে উঠায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ফুট করে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি ক্রমেই বেড়ে চলছে। ফলে পানির লেভেল বিপৎসীমার ওপরে উঠায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক পানি ছাড়ার এই সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হয়। পরদিন বুধবার সকালে আবার ৩ ফুট করে ১৬টি জলকপাট পানি ছেড়ে দেওয়া হয়। ফলে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বিপৎসীমার উপর চলে যাওয়ায় বুধবার দিবাগত রাত ৩টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট সাড়ে ৩ ফুট করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরোও জানান, বুধবার সকাল ৮টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড