হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে ছেলেদের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভাদিতলা দরগাহপাড়ায় ছেলেদের মারধরে নুরুল হুদা (৭০) নামের এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যুর গুরুতর অভিযোগ  উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। জানা যায়, উক্ত এলাকার বাসিন্দা নুরুল হুদার সঙ্গে তার দুই ছেলে এবং তাদের স্ত্রীদের পারিবারিক বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাকার লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে ঘটনাস্থলেই নুরুল হুদার মৃত্যু হয়। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রীর অভিযোগ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ।

নিহতের অপর ছেলে মাহাবুব আলম ও কন্যা মুরশিদা আক্তার উপস্থিত লোকজন ও গণমাধ্যমকর্মীদের অভিযোগ করে বলেন, (ভিডিও ফুটেজ সংরক্ষিত), তাদের দুই ভাই শফি আলম ও আবুল কালাম এবং তাদের স্ত্রী ও শ্বশুরপক্ষের আত্মীয়ের কিল-ঘুষিতে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদা জানান, নিহতের স্ত্রীর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত জানা যাবে।

এদিকে নিহতের স্ত্রী, অপর ছেলে-মেয়েরা প্রকাশ্যে অভিযোগ তোলার পরও পুলিশ কোনো অভিযুক্তকে তদন্তের স্বার্থে হেফাজতে না নেয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপর প্রতিবেশী ও স্বজনেরা অভিযুক্তদের তাদের ঘরে আটকে রাখে এবং পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত এক ছেলের হাতে তরতাজা রক্তাক্ত ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখেও অভিযুক্ত কাউকে পুলিশ হেফাজতে না নেওয়ায় প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ঘটনার পর থেকে একটি চক্র স্ট্রোকে মৃত্যু হয়েছে প্রচার করে ঘটনাটি স্বাভাবিক রূপ দিয়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার