হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে সড়ক বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেন।

সওজ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

অভিযানে পুলিশ সুপারের বাসভবনের উত্তরপাশে, ওয়ারলেছ বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন, ওয়ারলেস সবজির বাজার, গোশতের বাজার, ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস জানান, এই জায়গা সড়কের। সড়কে এসে উচ্ছে অভিযান করলো। কিন্তু বহু বছর ধরে এই বাজার ইজারা দিয়ে আসছে চাঁদপুর পৌরসভা। ইজরাদার কবির খলিফা নিয়মিত খাজনা উঠাচ্ছে।

এর আগে সড়ক বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়েছে।

তিনি আরো বলেন, উচ্ছেদের পর যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত তাদের একটি তালিকা করা হবে। তাদের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের দুই পাশে আমাদের কিছু নিয়মিত বাজার আছে, সেগুলো ইজারা হয়। এসব বাজারে হাটের দিন কৃষক ও সাধারণ মানুষ হাতে করে নিয়ে এসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। তারা সড়কের জায়গা দখল করে না। কিন্তু কিছু ব্যবসায়ী আছে যারা অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত ব্যবসা করছে, তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

সওজ কতৃপক্ষ আরো জানায় , এটি নিয়মিত উচ্ছদ অভিযানের অংশ। সপ্তাহব্যাপী চলবে।

এমই

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

খাতুনগঞ্জে একীভূত পাঁচ ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

দাফনের ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন

যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি