হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সা. সম্পাদক পাবেল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন -নিউজ২৪)।

মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেল রানা (নাগরিক টিভি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন) , দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন( আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু( দৈনিক আমার দেশ) ও মোঃ আফজাল হোসেন ( সবুজ জমিন )।

এদিকে সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে ভোট পুনরায় হবে।

নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি