হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে বিদ্যুৎস্পর্ষে স্কুলছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পর্ষে ইসরাত জাহান ইমা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি। সে নানার বাড়িতে থেকে স্থানীয় নওগাঁও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। তার মা রুমা বেগম প্রবাসে রয়েছেন এবং বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন।

স্থানীয় বাসিন্দা মনি বেগম জানান, ঘটনার দিন দুপুরে ইমার নানা তাজুল ইসলাম ঘরের চালে জমে থাকা গাছের পাতা ও আবর্জনা পরিষ্কার করার জন্য তাকে মই দিয়ে ছাদে উঠান। এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লিকেজ থাকায় পুরো ছাদ বিদ্যুতায়িত হয়ে যায়। ছাদে উঠার পর ইমা বিদ্যুৎস্পর্ষ হয়ে গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পর্ষে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খাগড়াছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত