হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে তেলের পাম্পে বসে যাত্রীদের দুর্ভোগ তদারকি করলেন এমপি

ব্যতিক্রমী উদ্যোগ

জেলা প্রতিনিধি, বান্দরবান

ছবি: আমার দেশ

সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানেও। তেলের তীব্র সংকটে যখন পর্যটন শহরটির পরিবহনব্যবস্থা স্থবির হওয়ার উপক্রম, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শুক্রবার সকালে তিনি নিজেই তেলের পাম্পে উপস্থিত থেকে পর্যটক এবং স্থানীয়দের জন্য সুশৃঙ্খলভাবে তেল সরবরাহের ব্যবস্থা করেন।

বিগত কয়েক দিন ধরে বান্দরবানের পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল না থাকায় দীর্ঘ লাইন দেখা যায়।

বিশেষ করে পর্যটন মৌসুমে ঘুরতে আসা পর্যটকেরা বিপাকে পড়েন। তেলের অভাবে অনেক পর্যটকবাহী গাড়ি মাঝপথে আটকে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে সাচিং প্রু জেরী ব্যক্তিগতভাবে তেলের পাম্প পরিদর্শনে যান। তিনি কেবল পরিদর্শন করেই ক্ষান্ত হননি, বরং দীর্ঘ সময় পাম্পে বসে থেকে নিজে তদারকি করেন।

আটকে পড়া পর্যটকদের গাড়ি এবং জরুরি সেবার যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার নির্দেশ দেন তিনি।

সাচিং প্রু জেরী জানান, জনগণের ভোগান্তি লাঘব করাই আমার প্রধান কাজ। কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং পর্যটকেরা যেন আমাদের জেলা থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে না ফেরে, তাই আমি নিজেই তদারকি করছি।

সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদরাসাশিক্ষকের সুখের প্রদীপ

পানছড়িতে গুলিতে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা নিহত

ঈদগাঁওয়ে ছেলেদের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

সন্দ্বীপে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

চট্টগ্রাম ওয়াসার এমডি নিয়ে নাটকীয়তা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু