হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় নিখোঁজ ৪ জেলের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কুতুবদিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়ায় ফিশিং বোট ডুবে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া বোটের ভেতরে তাদের লাশ পাওয়া যায়। নাছির উদ্দীন নামে আরো এক জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার ভোররাতে বোট ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে বোটের মালিক নুরুল আবছার জানিয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

তিনি জানান, ১২ জন মাঝি-মাল্লা নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। ভোর সাড়ে ৪টার দিকে ফিশিং বোটটি ডুবে যায়।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন—দক্ষিণ অমজাখালীর নাফিস (১৮), মো. করিম (২০), পূর্ব মুরালিয়া গ্রামের আয়াত হোসেন (১৭), ডেইল হায়দারপাড়ার কামাল হোসেন (৪৫)।

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, সাগরে ফিশিং বোট ডুবে যাওয়ার ঘটনায় রাত ৯টার দিকে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

এমই

বন্যার পানি নামছে , বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতাকে লাথি দিলেন এমপি

সাতকানিয়ার বন্যা, ‘দোতলা বাড়িটি না থাকলে আমরা কেউ বাঁচতাম না’

বিএনপির মুখে এক, অন্তরে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ

কুতুবদিয়ায় সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

মুহুরী নদীর পানি বাড়ছে, ডুবছে লোকালয়

প্রধানমন্ত্রীর ফোনের পর কুমিল্লার সেই এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

চকরিয়া-রামুতে আরো দুজনের মৃত্যু, কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি ২৭

গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন