হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রমিক কল্যাণ ফেডারশেন নেতার ওপর গুলি, জামায়াতের যৌথ বিবৃতি

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও বাইশারী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজার উপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে নারিচবুনিয়া ব্রিজ এলাকায় ওৎ পেতে থাকা সাত থেকে আটজনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। পরে খবর পেয়ে স্থানীয়রাসহ তার স্বজনরা শামীম রেজাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামায়াত ইসলামীর সহযোগী সংগঠনের এই নেতার উপর কারা হামলা চালিয়েছে তাৎক্ষণিক জানাতে পারেনি আহতের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী। নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকতা মো. মাশরুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার শিকার ব্যক্তির অভিযোগের উপর নির্ভর করবে ঘটনার পেছনে কার হাত রয়েছে।

এদিকে শামীম রেজার উপর হামলার ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী শাখা। সোমবার বিকালে ইউনিয়ন জামায়াত আমীর মো. ছলিম উল্লাহ ও সেক্রেটারি মো. আহসান হাবিব স্বাক্ষরিত বিবৃতিতে ঘটনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এমএস

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের লাশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগের দোসরকে পুনর্বাসনের অভিযোগ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর