হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে ভাবির মৃত্যুর খবর শুনে মারা গেলেন দেবর

৪০ দিন আগে মারা গেছেন স্বামী

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাবীর মৃত্যুর খবর শুনে দেবর সবুজ হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নে।

জানা গেছে, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান বাহারের ( ভিপি বাহার) মৃত্যুর মাত্র ৪০ দিনের মাথায় স্ত্রী জেবুন্নেসা রত্না (৪০) বুধবার দিবাগত রাত ২টায় মারা যান। এ খবর ঢাকায় অবস্থানরত ভিপি বাহারের ছোট ভাই মো. সবুজের (৩৫)কাছে পৌঁছালে সবুজ অসুস্থ হয়ে পড়েন। তার পরও সবুজ ভাবীর জানাজা পড়ার জন্য রামগঞ্জের উদ্দেশে রওনার প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে তিনি হার্ট অ্যাটাক করেন, সঙ্গে থাকা ছোট ভাই মানিক দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রামগঞ্জে শোকের ছায়া নেমে আসে। রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জিএস মনোয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, মাহবুবুর রহমান বাহার ( ভিপি বাহার) গত জানুয়ারি মাসের ১৬ তারিখ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল