হোম > সারা দেশ > চট্টগ্রাম

অশ্রুসিক্ত হাজারো মানুষ চিরবিদায় জানালেন প্রিয় জুবায়েদকে

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

চোখের পানি আর ভালোবাসায় সিক্ত করে জবি ছাত্রদল নেতা জুবায়েদকে চিরবিদায় জানালো প্রিয় শিক্ষক, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য গুণগ্রাহীসহ পরিবারের সদস্যরা।

সোমবার মাগরিবের নামাজের পর কুমিল্লার হোমনা কলাগাছিয়া এম এ উচ্চবিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রিয় শিক্ষাঙ্গন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত আটটার দিকে জন্মস্থান উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।

তাকে শেষ বিদায় জানাতে জানাজা ও দাফন কাজে শামিল হয়ে প্রিয় ছাত্রের স্মৃতিচারণমূলক বক্তব্য রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহতের চাচা ও হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (অব.) ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সাইদুল হক, বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মাসুদুজ্জামান, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সিনিয়র আহ্বায়ক জাফর আহমেদ, জবি শাখা কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আলী হায়দার আকাশ, হোমনা উপজেলা ছাত্রদল সভাপতি মো. সাইজুদ্দিন প্রমুখ। পরে হাজারো মুসল্লি তার জানাজায় শরিক হন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন গত রোববার বিকালে আরামানিটোলার পানির পাম্প গলির নূর বক্স লেনের রওশন ভিলায় টিউশনি করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন। সোমবার লাশের ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তার।

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল