হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোরবানির হাটে ভারতীয় পশু চোখে পড়েনি: প্রাণিসম্পদ মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এবারের বাজারে ভারত থেকে অবৈধভাবে আসা পশু চোখে পড়েনি। একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশু কেনাবেচা যেন নিরাপদ হয়, সে জন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, ‘আমরা বাজারগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি। ঈদের বাজার মাত্র শুরু হয়েছে ।’

মন্ত্রী আরো বলেন, এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। কোরবানি ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয়, তা সারা দেশের মানুষের উপকারে আসে।

মন্ত্রী বাজারের ভেটেরিনারি টিমের মাইকে ঘোষণা দেন, কারো কোনো সমস্যা হলে এই বুথ থেকে সহযোগিতা নিতে পারেন। এছাড়া তিনি বিভিন্ন স্টলে গিয়ে পশু ক্রেতা-বিক্রেতাদের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ প্রশাসনের কর্মকর্তার।

এ ময় মন্ত্রী কুমিল্লার নেউড়া বাজারে ৩২ লাখ টাকা দামের উট সুলতান দেখতে যান ।

এমই

মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ