হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

কেন্দ্রের বাইরে কথা-কাটাকাটি

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা সাড়ে ১১টার দিকে একটি কেন্দ্রের বাইরে দাঁড়িপাল্লা প্রতীকের তিন সমর্থককে মারধর করেছে বিএনপির কর্মীরা। বৃহস্পতিবার পটিয়া উপজেলার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনাটি ঘটে। এতে রুহান (২১) ও মো. ইব্রাহিম (৩৮) মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কেলিশহর পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন জানান, এটি কেন্দ্রের বাইরের ঘটনা। আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। যেহেতু ঘটনাটি কেন্দ্রের বাইরে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীই বিস্তারিত বলতে পারবে।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করেন, বিএনপির লোকজন তাদের কয়েকজনকে মারধর করেছে। এতে তাদের মাথায় গুরুতর জখম হয়েছে।

পটিয়া উপজেলা বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম জানান, পটিয়ায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। শেষ পর্যন্ত এ ধারাবাহিকতা থাকলে পটিয়ায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কেলিশহরের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

সেনাবাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট মো. তাহমিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয় এবং লোকজনকে ছত্রভঙ্গ করা হয়। তবে ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি। কথা-কাটাকাটির জের ধরে বিএনপির লোকজন জামায়াতের তিনজনকে মারধর করেছে বলে তিনি জানান।

এদিকে চট্টগ্রামের পটিয়ায় বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ১১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। বেলা ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম-১২ আসনে ৩ লাখ ৫৩ হাজারের কিছু বেশি ভোটার রয়েছে। এ আসনে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৮টি কেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করে ২০–২৫ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, বড় কোনো ঘটনা ছাড়াই দুপুর পর্যন্ত ভোটগ্রহণ চলছে। প্রত্যেক কেন্দ্রে টহল টিম, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

৫৪ বছরের প্রথা ভেঙ্গে ভোট দিলেন চাঁদপুরের ১০ হাজার নারী ভোটারা

বাকলিয়ায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

‘পঁচিশ বছর পর অবাজি ভোট দিত পাইরগ্গি’

লক্ষ্মীপুরে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৫০ শতাংশ

এত বছর পর ভোট দিতে আসলাম, তাও জালিয়াতি

সাতকানিয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

বিশ্ব দেখলো আমরাও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি : চট্টগ্রামের ডিসি

ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টা

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ