হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ।

মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও পুত্রকে হারিয়ে শোকে স্তব্ধ দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও অফিস প্রধান আনছার হোসেন। শুক্রবার (০২ জানুয়ারি) আনছার হোসেনের
পরিবারের সদস্যদের দেখতে বাড়িতে এলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিক আনছার হোসেন ও তার প্রথম পুত্র আব্দুল্লাহ নূর হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শুক্রবার দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর ও মায়ের শোকে মারা যাওয়া কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নীরবে দোয়া করেন এবং মরহুমদের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বড় ছেলে আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি বলেন, একজন মানুষ স্বল্প সময়ে স্ত্রী ও সন্তান হারালে সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা নূর ইন্তেকাল করেন। এর মাত্র দুই মাস তেরো দিনের মাথায় ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের মাত্র ১৩ বছর বয়সি সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরপর দুটি মৃত্যু পুরো পরিবারকে গভীর শোকে আচ্ছন্ন করে তোলে।

এই হৃদয়বিদারক ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আনছার হোসেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যাচ্ছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার