খাগড়াছড়িতে টানা বৃষ্টির কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের মধ্যে জরুরি প্রয়োজন বিবেচনায় ৭৮ জনকে বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় নৌকা ও ভেলায় করে এসব পর্যটক সাজেক ত্যাগ করেন। তবে সড়কের ওপর জমে থাকা পানি না নামায় অন্য পর্যটকদের আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আটকে পড়া বাকি পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনা হবে।