হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিয়ের আট মাস পর লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে রিয়া আক্তারের সাথে বিয়ে হয় রুবেলের। বিয়ের পর থেকেই নানান বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলে আসছিল। ঘটনার দিন রুবেল রাতে নিজের বাড়িতেই অবস্থান করছিল। হঠাৎ শ্বশুরবাড়ি থেকে ফোন আসে। ফোনে রুবেলের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। পরে রুবেল বাড়ি থেকে বের হয়ে শ্বশুরবাড়ির দিকে যায়। ভোরে বাড়ির লোকজন গাছে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শাশুড়িসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের বোন নয়ন বলেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিবাদ চলে আসছে। আমার ভাইকে নাকি তার স্ত্রীর পছন্দ হয়নি। ঘটনার রাত তাকে ফোন করে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। এটা পরিকল্পিত হত্যা। আমরা এর বিচার চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদরের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’