হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে নিজবাড়িতে যুবদল নেতাকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

শফিকুল ইসলাম শফিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিককে নিজবাড়িতে হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।

শফিক শ্যামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আমির হোসেন বাবুলের ছোট ভাই ও শ্যামগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে শফিক জানান, শ্যামগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে রাত আড়াইটার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলে সিঁড়িতে পা দিতেই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্তকে দেখতে পান। এ সময় তারা হামলার চেষ্টা চালায়। তবে দুর্বৃত্তরা আঘাত করার আগেই তিনি দ্রুত ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকাডাকি শুরু করেন। এতে দুর্বৃত্তরা দৌড়ে বাড়ির পাশের খাল পার হয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা তাদের একজোড়া জুতা ও একটি গামছা ফেলে রেখে যায়। তাদের পরনে ছিল শর্ট প্যান্ট ও টি-শার্ট।

পরিবার ও এলাকাবাসীর দাবি, আসন্ন ইউপি নির্বাচনে শফিকুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কেউ তাকে মেরে ফেলতে চেয়েছিল, বিষয়টি আগেভাগে টের পাওয়ায় আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান। অতীতে শফিকের বড় ভাই মরহুম আমির হোসেন বাবুল চেয়ারম্যানের জীবদ্দশাতেও তিনি একাধিকবার এমন হামলার সম্মুখীন হয়েছিলেন। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সহযোগিতা কামনা করছেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম শফিক বুধবার দুপুরে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না