হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় আগুনে পুড়ে সাতটি বসতঘর পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি বসতঘর পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল ৪ নম্বর ওয়ার্ড সরোয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই বাড়ির নাছির উদ্দীনের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের ছরোয়ার, মোহাম্মদ নাছির, জসিম উদ্দিন, আব্দুল মজিদ, মোহাম্মদ আজিম, গোলাম মোস্তফা, মাশুকা বেগম প্রকাশ (বুড়ি) ঘরসহ মোট সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন শফিউল আলম আমার দেশকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার