হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক মিয়াকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

রোববার কোতয়ালি মডেল থানাধীন ছত্রখিল ফাঁড়ির পুলিশ পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকা থেকে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোস্তাক মিয়া এলাকায় মাদকের কারবার করছেন। তাকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির হাওয়া বইছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আমি এখনো অবহিত নই । যদি এমন কিছু হয়ে থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার আমার দেশকে বলেন, আটক মোস্তাক মিয়ার কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে । আজ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে । আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে ।

এমএইচ

কুমিল্লা জনস্বাস্থ্য অফিস পরিদর্শনে এমপি, প্রধান প্রকৌশলীসহ অধিকাংশই অনুপস্থিত

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কুমিল্লার এসপিকে প্রত্যাহার দেখিয়ে সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

দেশের ক্রান্তিকালে শহীদ জিয়ার আবির্ভাব: ব্যারিস্টার শাকিলা ফারজানা

কুবি: পাহাড়ের কোলে গড়ে ওঠা এক স্বপ্নের বিশ্ববিদ্যালয়

পর্যটকে মুখর কক্সবাজার সৈকতে আনন্দ-উচ্ছ্বাস

অপহৃত তরুণীকে উদ্ধারে গিয়ে পুলিশের মারধর, এসআই প্রত্যাহার

তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

মামলা না নেওয়ায় থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

নিজ দলের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত উপজেলা বিএনপির সম্পাদক