হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুকুরে মিলল বিপুল গ্রেনেড-ডেটোনেটর, রাইফেল ও গুলি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ১০টি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ। শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন কোস্ট গার্ড টেকনাফ স্টেশন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ অভিযানকালে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই বস্তাটি উদ্ধার করে ওই সব গোলাবারুদ পাওয়া যায়।

কোস্ট গার্ড ও পুলিশের এই যৌথ অভিযানে ১০টি হ্যান্ড গ্রেনেড ছাড়াও ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই সময় দুই লিটার বাংলা মদও জব্দ করা হয়। উপজেলার দমদমিয়া নেচার পার্কে এই অভিযান চালানো হয়। তবে অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমএস

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর