হোম > সারা দেশ > চট্টগ্রাম

সক্ষমতা যাচাইয়ে চট্টগ্রাম বন্দরে ‘অগ্নি নির্বাপণ মহড়া’

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণের সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা এই অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বন্দরের নিজস্ব ফায়ার বিগ্রেডসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি গেটের অভ্যন্তরে ডিটিএম (DTM) অপারেশন ভবনের সামনে বিশেষ মহড়া শুরু হয়।

বন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্দরে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা যাচাই এবং আধুনিক সরঞ্জামের কার্যকারিতা প্রদর্শনের লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উদ্‌যাপনের অংশ হিসেবে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তঃবাহিনীর সমন্বয়ে একটি পারফেক্ট চর্চা করতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। যেন আপৎকালীন আমরা সেগুলো কাজে লাগাতে পারি। বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটলে আমাদের নিজস্ব ফায়ার বিগ্রেড কাজ করতে সক্ষম। তাছাড়া বন্দরের ভেতরে ধূমপান, তৈলাক্ত জিনিসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, মহড়ার মাধ্যমে বন্দরে কনটেইনারে আগুন লাগলে কী করা হবে, সেটি দুটি পদ্ধতির মাধ্যমে যাচাই করা হয়েছে। এতে আমাদের টিম সদস্যদের দক্ষতা বাড়বে।

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের ভূঁইয়া‎

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লায় ফেলে যাওয়া সেই বাচ্চার অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে

রামুতে পানি ভেবে অ্যাসিড পান করে শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

নির্যাতনে নিহত স্ত্রীর লাশ মর্গে রেখেই পালিয়েছেন স্বামী