হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাঁড়িপাল্লার কাছে হাইমচরের সকল ভোটার নিরাপদ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, “দাঁড়িপাল্লার কাছেই হাইমচরের সকল ভোটার নিরাপদ। দাঁড়িপাল্লার বিজয়েই মানুষ নিরাপদ থাকবে। আমরা এমন এক চাঁদপুর গড়বো যেখানে রাজনৈতিক হিংসা, ভেদাভেদ ও মিথ্যা মামলা থাকবে না।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের ২ নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে মহিলাদের সাথে উঠান বৈঠক কালে তিনি এসব কথা বলেন।

শাহজাহান মিয়া আরও বলেন, ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভোটই প্রমাণ করেছে যে জনগণ আর দুর্নীতিবাজদের সাথে নেই। তরুণ সমাজ আজ সুশাসন ও ইনসাফ চায়। ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

এ সময় গণসংযোগ কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি জসিম উদ্দিন বাহার, ঢাকা গুলিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান সরদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মকবুল হোসেন মকবুল, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আলী আকবরসহ উপজেলা জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

হাইমচরের দক্ষিণ আলগী, চরভৈরবী ও উত্তর আলগী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক এবং সমাবেশ করেন।

ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, কান্নায় ভেঙে পড়লেন স্বামী