হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইয়াবাসহ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবাসহ সালাউদ্দীন সুমন নামে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সালাউদ্দীন সুমন ওই এলাকার সাহেব মেম্বারের বাড়ির বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানের সময় সালাউদ্দীন সুমনের কাছ থেকে ২৮টি ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

এর আগে সালাউদ্দীন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভোররাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি