হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পূজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে আমরা কাজ করে যাবো।’

এ সময় শ্রী শ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জুটন বনিক, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ