হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজ বাসায় মা-সহ কুবি’র নারী শিক্ষার্থীকে হত্যা

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দলের জের থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

৭ সেপ্টেম্বর (রোববার) রাত ১১টায় তাদের হত্যা করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।

হত্যার শিকার ওই কুবি শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক-প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। তাঁর মায়ের নাম তাহমিন বেগম।

বুধবার রাত ১১টায় ৯৯৯-এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ মর্গে নিয়ে আসে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে সেখানে যাই। লাশ মর্গে নেয়া হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা খোঁজ নিয়ে তারপর দেখবো কী ব্যবস্থা নেয়া যায়।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন