হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। টানা ৭ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্পেশাল ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।

এর আগে নদীর সাদাপাহাড় নামক স্থানে গোসল করতে নেমে নিখোঁজ হন সায়েম। নিখোঁজ আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার কদল ভূইয়া বাড়ির বাসিন্দা মো. সায়েফ উল্লাহর ছেলে ও স্যার ছলিমউল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সূত্র জানায়, আব্দুল ওয়াদুদ সায়েম কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকাস্থ ‘হোয়াইট ফিক স্টেশন রিসোর্টে’ উঠেন। এরপর তারা নদীর সাদাপাহাড় এলাকায় গোসল করতে নামেন। এ সময় আব্দুল ওয়াদুদ সায়েম নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের লাশ উদ্ধার করে বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএস

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী

২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার