হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদকে ঘিরে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৪ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ঈদুল ফিতর সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বড় ধরণের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত অস্ত্র, গাড়ি ও বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার একটি টিম ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কয়েকদিন ধরে একটি ডাকাত চক্রকে নজরদারিতে রেখেছিল। তারই ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, অভিযানকালে ডাকাতির প্রস্তুতি নেয়া একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত চারজন হলেন— ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ দাবি করছে, তাদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন দুটি মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), দুটি গ্রিল/তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা ও একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার হয়েছে।

উদ্ধার করা আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম