হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবির সেই ৫ শিক্ষার্থী

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থী উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে নিশ্চিত হওয়া গেছে।

মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি স্রো।

জানতে চাইলে চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার সভাপতি অন্বেষ চাকমা আমার দেশকে বলেন, ৫ শিক্ষার্থী মুক্তি পাওয়ার বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আমরা যেহেতু অপহরণের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলাম এবং এ বিষয়ে সরব ছিলাম সেই দায়িত্ব থেকে আমরা উদ্ধারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। অপহৃত শিক্ষার্থীরা এখন তাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় রয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল বাঘাইছড়িতে বিঝু উৎসবে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে টমটম ড্রাইভার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে নিশ্চিত হওয়া গেছে যে, এ অপহরণ ঘটনার সাথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত ছিলো।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য