হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

বললেন হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, কয়েক বছর আগেও যখন আমরা রাঙ্গুনিয়ার শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতাম কিংবা দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতাম। অনেক সময় রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হয়েছে। সব সময় আওয়ামী লীগের হামলার আশঙ্কা ছিল।

শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হুম্মাম চৌধুরী বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। গত ৪৫ বছর ধরে আমরা নিয়মিত এই মাজারে আসছি। আমাদের যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে তা শুরু করা হয়। যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে।

পরে শহীদ জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এএস

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

মন্ত্রীকে 'প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী

টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক

লক্ষ্মীপুরে জামায়াতের ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ

আগামীতেই জামায়াত ক্ষমতায় আসবে: বিরোধীদলীয় উপনেতা

প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা