হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা, সবজির দামও চড়া

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রায় দ্বিগুণ বেড়েছে মাছ ও সবজির দাম। মাছের দাম গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০টাকা। ৮০টাকার নিচে মিলছে না কোন সবজি।

বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার, সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এছাড়া বাজারে প্রচুর পরিমাণ ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০টাকা।

বাজার ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোল্লা ১২০টাকা, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর ছড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাঁকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর ছড়া ১০০, শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/২৯০ টাকা, রুই মাছ ৩৫০/৪৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ইকবাল হোসেন জানান গত ১৫ দিন আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি পার্থক্য। এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।

ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।

মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারি আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তিনি জানান, কিছুদিন পর হয়ত দাম কিছুটা কমতে পারে।

সিটি নির্বাচনের দাবি জানালেন চসিক মেয়র

চট্টগ্রামে জামানত হারালেন ইসলামী আন্দোলনের সবাই

হাতিয়ার ধর্ষণের ঘটনায় যা জানাল প্রশাসন

আসলাম চৌধুরীর কাছে হেরে জামানত হারালেন ৭ প্রার্থী

তিন সন্তানসহ ফেনীর সেই জহুরার দায়িত্ব নিলেন তারেক রহমান

নির্বাচন-পরবর্তী সহিংসতা: জামায়াত নেতার খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

হাসনাত আবদুল্লার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন

ফেনীতে জামায়াত কর্মীকে দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রীকে হেনস্তার দাবি

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না