হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসপাতাল থেকে পালানো দুর্ধর্ষ জলদস্যু রফিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশি হেফাজত ভেঙে পালিয়ে যাওয়া কুখ্যাত জলদস্যু রফিক উল্লাহকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাইন্যাখালী এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিক উল্লাহ (৩৪) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নোনাছড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মফিজুর রহমান। গ্রেপ্তারের সময় সে পেকুয়ার ২ নম্বর ওয়ার্ডের আসাদ ফকিরের বাড়িতে অবস্থান করছিল। এটি তার সৎবোনের শ্বশুরবাড়ি।

রফিক উল্লাহর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাস-সংশ্লিষ্ট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে উপকূলীয় এলাকায় জলদস্যুর কার্যক্রমে সক্রিয় ছিল।

সম্প্রতি, একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন ছিল। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী, ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ওয়ার্ড নম্বর ২৬-এর শয্যা নম্বর ২৬/৫৪এ-তে ভর্তি ছিল সে।

১৬ এপ্রিল দুপুর ১টা ১৭ মিনিটে চিকিৎসার ছাড়পত্র পাওয়ার পর সে হাসপাতাল পাহারার দায়িত্বে থাকা কনস্টেবল মো. আব্দুল ও মো. মামুনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পাঁচলাইশ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, রফিক উল্লাহ পেশাদার জলদস্যু। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেকুয়ায় অভিযান চালানো হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও কিছু আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার হওয়া রফিক উল্লাহকে আদালতে হাজির করে ফের রিমান্ড আবেদন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ছয় পদে বিএনপির জয়

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য