হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় ৪ জনকে ৩ মাসের কারাদণ্ড ও বালিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নাপোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এসময় উপজেলা আনসার সদস্যদের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন।

আটককৃতরা হলেন নাপোড়ার বিধু ভূষণ দেবের পুত্র নিউটন দেব (৪০), শেখেরখিলের মৃত নশা মিয়ার পুত্র মাহমুদুল হক (৪৫), একই এলাকার মৃত মোহাম্মদ ইউছুপের পুত্র মো. জামাল উদ্দীন (৪০) ও চাম্বলের মৌলভী আশরাফ আলীর পুত্র মো. শামসুদদোহা (৫৫)।

জানা যায়, নাপোড়া ছড়া থেকে অবৈধভাবে একটি ডাম্পার ট্রাকে করে বালি চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েন চারজন। পরে তারা অপরাধ স্বীকারও করেন। বালু বহনকারী ট্রাকটি জব্দ করে বাঁশখালী থানার হেফাজতে নেয়া হয়েছে।

পরিবেশ, পাহাড়, ছড়া (নদী) ও বন রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম