হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোনের বাড়িতে বেড়াতে এসে গুলিতে যুবক নিহত, শিশুর চোখে গুলি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার শহীদনগরে বোনের বাড়িতে বেড়াতে এসে গুলিতে নিহত হয়েছেন মো. রাজু (২৮) নামে এক যুবক। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে রেশমি আক্তার নামে চার থেকে পাঁচ বছর বয়সী একটি শিশু। শিশুটির এক চোখে গুলি ঢুকেছে বলে জানিয়েছে পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ শহীদনগর এলাকার একটি ঘর থেকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় রাজুকে পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে পাশে থাকা শিশু রেশমিও গুলিবিদ্ধ হয়ে কান্নাকাটি করছিল।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত রাজুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় বলে জানা গেছে। তিনি বেড়াতে বোনের বাসায় এসেছিলেন।

বায়েজিদ থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ শিশুটির একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ গুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে অনেকেই ঘর থেকে বের হওয়ার সাহস পাননি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ শুরু করে। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আব্দুল করিম আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

ফেনী বিএনপির গলার কাঁটা যুবদল, বিব্রত কেন্দ্রীয় কমিটি

কুমিল্লায় শতকোটি টাকার কাজ করছেন আওয়ামী আমলের এমপি জাহের

‎চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী হত্যায় দুই ভাই আটক

‎ধর্ষণ মামলায় জেল খাটলেন নির্দোষ ইমাম

হাসপাতালে স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না: এনামুল হক

আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব

মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি

গ্যাস না দিতে পারলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হকের

সীতাকুণ্ডে বসতবাড়ির গোডাউনে গ্যাস সিলিন্ডার মজুত, লাখ টাকা জরিমানা