হোম > সারা দেশ > চট্টগ্রাম

গাছ কাটা নিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে বড়ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ব্যক্তির নাম মো.নুরুল ইসলাম (৫০) আর অভিযুক্তের নাম মো.আব্দুর রহিম (৪২)। তারা দুইজনই আপন সহোদর এবং ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

চকরিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মো. নুরুল ইসলাম জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল । শুক্রবার সকালে পুরোনো বসতভিটায় গাছ কাটছিলেন তার ছোট ভাই আবদুর রহিম। এ সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুরোনো বসতভিটার জায়গা জমি ও গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, তার গলার নিচে ধারালো অস্ত্রের একাধিক কোপের আঘাত রয়েছে। এ ঘটনা আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

এমই

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : সমাজকল্যাণ মন্ত্রী

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

দুদকের ভেতরেই দুর্নীতি সবচেয়ে বেশি: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে: জামায়াত এমপি

মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুকে গুলি করে হত্যা

ফুটবল ম্যাচে জয়োল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ জন্মভূমিতে ফিরলেন নুরু মিয়া

আট মাসে নিজ হাতে ৩০ পারা পবিত্র কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে উদ্ধারের কেউ থাকবে না: মন্ত্রী