হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার, ছেলে ও পুত্রবধূ আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লা নগরীতে এক বৃদ্ধা মা ও তার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত বৃদ্ধার ছেলে শাহীন এবং তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন রামপুর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তার স্বামী-পরিত্যক্তা মেয়ে শিল্পী আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পীর সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রোববার বিকেলে মা ও মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি