হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক ফেব্রুয়ারি থেকে কক্সবাজারে যাবে আরও দুটি ট্রেন

চট্টগ্রাম ব্যুরো

কক্সবাজার রুটে আরও দুটি ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে এ দুটি ট্রেন পহেলা ফেব্রুয়ারি থেকে চলাচল করবে।

সোমবার রেলের (পূর্বাঞ্চল) অ্যাসিস্ট্যান্ট চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেনের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আমার দেশকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর এক ফেব্রুয়ারি থেকে এই দুটি ট্রেন চলাচল করবে।

কক্সবাজার রুটে বর্তমানে দুটি আন্তনগর পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ‘ঈদ স্পেশাল নাইন’ নামে চলাচল করছে। এই দুটি চালু হলে লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাবে। ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল শুরু করে 'কক্সবাজার এক্সপ্রেস’। ২০২৪ সালের ১০ জানুয়ারি চালু হয় আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।

নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিট ছাড়বে। এটি কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর 'প্রবাল এক্সপ্রেস’ বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরীতে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু। আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।

দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, মোট আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন ২৯৭২ জন যাত্রী।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম