হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক ইলিশের দাম ৯ হাজার ২০০

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার ২০০ টাকা।

রোববার (২৬ অক্টোবর) সকালে কমলনগরের মতিরহাট মাছঘাটে নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

জানা যায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ শিকারে যান। ২৫ অক্টোবর রাতে জাল ফেললে ছোট ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির। তবে নদীতে মাছ কম পাওয়ায় এমন চওড়া দাম পেয়েছেন তিনি।

আড়তদার বাবুল বলেন, জেলে সাদ্দাম মাঝি আমার আড়তে অনেক মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ৯ হাজার ২০০ টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে আজকে প্রথম। এত বড় ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।

ব্যবসায়ী আমির ব্যাপারী বলেন, ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি, অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না